করোনার ওমিক্রন ধরনের সংক্রমণে প্রথম মৃত্যু দেখল যুক্তরাজ্য।
- অন্য ছেলেদের সঙ্গে কথা বলা নিয়ে তর্কাতর্কি, প্রেমিকের হাতে কিশোরী খুন
- * * * *
- মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই হামলা, দুই ঘণ্টা রেলপথ অবরোধ
- * * * *
- সাইনবোর্ডে মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
- * * * *
- ‘মাদার অলরেডি হ্যাজ আ সেকেন্ড চাইল্ড’, জন্মনিবন্ধন করতে গিয়ে হতবাক মা!
- * * * *
- খুলনায় বিএনপি নেতাকে গুলি
- * * * *
র
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।মামলা গ্রহণ করার মতো ‘উপাদান না থাকায়’ সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত মামলাটি খারিজের এ আদেশ দেন।
যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য জুড়ে ব্যাপক ধ্বংসলীলা চালানো প্রলয়ংকরী টর্নেডোতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।কেনটাকির গভর্নর অ্যাণ্ডি বেশিয়ার বলছেন, এ রাজ্যের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে মারাত্মক টর্নেডো এবং এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
জন্ম থেকেই জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল সোয়া আটটার সময় অচেতন করা হয় তাদের।প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দ্রুত সংক্রমণের পটভূমিতে দেশে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ সম্পর্কে একটি সুনির্দিষ্ট নির্দেশিকা নিয়ে কাজ করার জন্য মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩১ জনে।এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৮৫ জনের দেহে। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জনে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দেয়ার নজির আছে। অন্যান্য দেশও এমন নিষেধাজ্ঞা দেয়। যেমন এবার গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাব এবং এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সাভ্যানের দু’যাত্রী নিহত ও অপর দু’জন আহত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর ) দুপুরে পাবনা--নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ায় ৭ মাসের অন্তসত্তা স্ত্রী চম্পা খাতুন (২২) কে হত্যার অভিযোগে স্বামী শাহিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। অপর আরেকটি হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন একই আদালতের বিচারক।