র

করোনায় আরো ৬ জনের মৃত্যু

করোনায় আরো ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে।একই সময় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫১ জন। 

শহরের বন্যা সমস্যা দূর করতে চীনে তৈরি হচ্ছে ‌'স্পঞ্জ সিটি'

শহরের বন্যা সমস্যা দূর করতে চীনে তৈরি হচ্ছে ‌'স্পঞ্জ সিটি'

যেদিন নদীতে ডুবে মরতে বসেছিলেন সেই দিনটার কথা ইউ কংজিয়ানের স্পষ্ট মনে আছে।চীনের যে কৃষি কমিউনে তার বাড়ি, তার পাশের নদীটি বন্যায় ফুলে ফেঁপে উঠেছিল। ইউ কংজিয়ানের বয়স তখন ১০ বছর। বন্যার জলধারা দেখতে তিনি দৌড়ে গিয়েছিলেন নদীর পারে।

রেলের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই: রেলমন্ত্রী

রেলের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই: রেলমন্ত্রী

ডিজেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস ও লঞ্চ ভাড়া বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।তিনি বলেন, এখন পর্যন্ত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। 

ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে চারদিনব্যাপি টুর্নামেন্টটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

ঈশ্বরদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের ৩ জন

ঈশ্বরদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের ৩ জন

অবশেষে পাবনার ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের তিনজন চেয়ারম্যান হতে চলেছেন। স্থানীয় আ.লীগের সংসদ সদস্যের অনুরোধ ও বহিষ্কারের ভয়ে চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিন বিদ্রোহী প্রার্থী। 

মণিপুরে হামলা : কর্নেলসহ নিহত ৬

মণিপুরে হামলা : কর্নেলসহ নিহত ৬

ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের কনভয়ে বড়সড় উগ্রবাদী হামলা হয়েছে। এ ঘটনায় এক কম্যান্ডিং অফিসারসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মণিপুরের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলা চালিয়েছে।

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ রোববার

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফলাফল রোববার প্রকাশিত হবে। রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএনপি’র আপন ঘরে অশান্তির আগুন জ্বলছে : ওবায়দুল কাদের

বিএনপি’র আপন ঘরে অশান্তির আগুন জ্বলছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপি’র আপন ঘরে।তিনি বলেন, ‘বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। 

গুলশানে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গুলশানে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

 রাজধানীর গুলশানে সানা রেজওয়ান (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শনিবার ভোরে গুলশান-২-এর ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়ির সামনে থেকে সানার লাশটি উদ্ধার করা হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফ্রান্স বিরল সম্মান দিয়েছে: মোমেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফ্রান্স বিরল সম্মান দিয়েছে: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে ঐতিহাসিক বর্ণনা করে বলেছেন, ইউরোপীয় দেশটি তাঁর প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।