আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেয়া হবে। ১২০ দিন মেয়াদের এ ভিসায় থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন।
- মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- * * * *
- ‘হাসানের চোট ভোগাবে বাংলাদেশকে’
- * * * *
- মেসি-রোনালদোকে কখনও ছুঁতে পারেনি, ব্যালন ডি’অর অভিশাপের শিকার এবার কেইন
- * * * *
- অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে প্রশিক্ষণ পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮০ শিক্ষক
- * * * *
- এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানা যাবে ২ উপায়ে
- * * * *
র
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, কেউই আইনের উর্ধ্বে নয়।ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পৃথক দু’টি ধারায় ১১ বছরের কারাদন্ড দেয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারই আপন ভাতিজা হিরা মিয়া। দলীয় নেতা-কর্মীরা বিদ্রোহী এবং দলীয় প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী মাঠে চাচা-ভাতিজার ভোট যুদ্ধ জমে উঠেছে।
বাংলাদেশের বাজারে এসেছে কোভিড চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধ মলনুপিরাভির। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি ‘এমোরিভির ২০০’ নামে মঙ্গলবারই বাজারে এনেছে বলে জানা গেছে।এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বরাত দিয়ে ঔষধ প্রশাসন অধিদফতর বলছে, বুধবার নাগাদ তাদের তৈরি মলনুপিরাভির বাজারে চলে আসবে। আর স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, তারা দু-তিনদিনের মধ্যেই ওষুধটি বাজারে নিয়ে আসতে পারবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২০৬ জনের শরীরে।এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯০৪ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন।করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো ও লন্ডনে তার সরকারি সফর শেষে আজ ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’
ভারতের পশ্চিমবঙ্গে পেট্রোল-ডিজেলের উপর থেকে কর কমাতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অবশেষে পেট্রোল-ডিজেলের উপর থেকে শুল্ক কম করেছে। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তারপর একই পথে হেঁটে রাজ্যস্তরে কর কম করেছেন।
সরকারি নির্দেশ অনুসারে কনটেন্ট না সরানোর কারণে গুগল ও টেলিগ্রামকে জরিমানা করেছে রাশিয়া। সোমবার মস্কোর এক আদালত থেকে এই আদেশ দেয়া হয়।আদেশ অনুযায়ী গুগলকে ২০ লাখ রাশিয়ান রুবল (২৪ লাখ চার হাজার দুই শ' ৩৭ টাকা) জরিমানা করা হয়।
করোনাভাইরাসের চিকিৎসায় নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ দেশেই তৈরি হবে। মুখে খাওয়ার নতুন এ ওষুধ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার সকালে এ অনুমোদন দেয়া হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ ও ৫০℅ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেষ্টার, রিপার ও মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠিত হয়।