র

একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা

একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা

বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। 

ফেসবুকের নতুন নাম ‘মেটা’

ফেসবুকের নতুন নাম ‘মেটা’

গত কয়েকদিন ধরেই ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে চলছে গুঞ্জন। এবার তা সত্যি করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মেটা’।

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

চলতি আইসিসি টি২০ বিশ্বকাপে বেশ ভালোই ফর্মে ছিল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম চার ম্যাচের প্রত্যেকটিই জিতেছিল তারা। তবে অস্ট্রেলিয়া বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি লঙ্কানদের। সহজেই ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অজিরা

দেশে করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৯৪

দেশে করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৯৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৪ জন। মৃত্যু ৬ জনের মধ্যে পুরুষ ৩ জন ও ৩ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে।

অ্যাপ ছাড়া চুক্তিভিত্তিক রাইড শেয়ারে কঠোর ব্যবস্থা : বিআরটিএ

অ্যাপ ছাড়া চুক্তিভিত্তিক রাইড শেয়ারে কঠোর ব্যবস্থা : বিআরটিএ

অ্যাপসে রাইড শেয়ারিং না করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট চালক ও যাত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সাম্প্রদায়িক হামলার বিচারিক তদন্তের নির্দেশ

সাম্প্রদায়িক হামলার বিচারিক তদন্তের নির্দেশ

সম্প্রতি দুর্গাপূজা চলাকালে ছয় জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সংশ্লিষ্ট জেলাগুলোর বিচারিক হাকিমকে (সিএমএম/সিজেএম) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ছয়টি জেলা হচ্ছে- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুর। তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলসমূহে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

করোনাকালেও খাদ্যের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী

করোনাকালেও খাদ্যের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে করোনাকালেও খাদ্যের কোনো সংকট নেই। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো সকলের জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা।

জয়পুরহাটে সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে সাম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটের প্রত্যন্ত অঞ্চল আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে সাম্প্রদায়িকতা বিরোধী এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।