গ্রেফতার করা হয়েছিল ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে। ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে জাতি বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পরে অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।
র
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বেনাপোল সীমান্তের গোগা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। আজ সোমবার ভোরে সীমান্তের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রের এই চালান উদ্ধার করা হয়
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে চালিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালির রাজধানী রোম। তিনটি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবার এ বিক্ষোভে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নামে দুই লাখের বেশি মানুষ। শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে অংশ নেন বিক্ষোভকারীরা।
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে রবিবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিনের আমন্ত্রণে সিউলে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন-২০২১ এ অংশ নেবেন তিনি।
বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটক জেলেদের মধ্যে সাতজনকে ১ বছর করে কারাদণ্ড এবং তিনজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলেদের এ দণ্ড দেয়া হয়।