রাজধানীসহ সারাদেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ শেষ হবে।
র
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
সারা দেশে উচ্চগতিসম্পন্ন থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করছেন মোবাইল গ্রাহকরা। জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না অনেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, পূজা মন্ডপে অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকারীরা পার পাবে না।
‘পোল্ট্রি ও ক্যাটন ফিড’ মুরগি ও গোখাদ্য তৈরির অন্যতম কাঁচামাল সয়ামিল রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। দেশে পোল্ট্রি ফিড ও পশুখাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সাধারণ কাশ্মিরিদের ওপর আক্রমণ ও সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তুলে তা বন্ধ না করলে ফের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য পাকিস্তানকে তৈরি থাকতে বলেছেন বিজেপি প্রধান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গার ইস্রাফিল হত্যার সাথে জড়িত ২ আসামী গ্রেফতার,হত্যাকাজে ব্যবহৃত কোদাল, ঘুমের ঔষধ জব্দ করেছে ডিবি পুলিশ।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে। আগামী দিনগুলোতে তার দেশ ঢাকাকে আরো সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অল্প কিছু দিনের মধ্যে সারা দেশে ছেলে মেয়েদের ফাইজার টিকা দেয়া হবে।তিনি বলেন, ‘এ টিকাটি আমেরিকা, ইউরোপসহ অন্যান্য অনেক দেশে দেয়া হচ্ছে। এই টিকা অনেক বেশি নিরাপদ।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৭ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৪৬৬ জনের শরীরে।