দেশে ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।
র
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে।
‘কাসিম পুরস্কার’ পেয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। সৃজনশীল কর্মপদ্ধতির মাধ্যমে মধ্যপন্থা ও সহনশীলতা প্রচার-প্রসারে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।
মুক্তি পেল এন রাশেদ চৌধুরীর চলচ্চিত্র 'চন্দ্রাবতী কথা'। আজ শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার মিরপুর, এসকেএস টাওয়ার মহাখালী, যমুনা ব্লকবাস্টার ও সিনেস্কোপ নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে ছবিটি।
প্রায় ১১ ঘণ্টা পর সচল হতে শুরু করেছে মোবাইলের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। শুক্রবার বিকাল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট।
ডিজিটাল সাদাছড়ি,নিরাপদে পথ চলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি কুচক্রী মহল আমাদের এই দেশের চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। আবহমানকাল ধরেই আমাদের এই দেশের লোকজন এক সঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু তারা এটা চায় না তাই অশান্তি সৃষ্টি করছে।
বিশ্ব ক্ষুধা সূচক-২০২১ এ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সূচকে ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ১। গত বৃহস্পতিবার বিশ্ব ক্ষুধা সূচক (জিএইচআই) ২০২১ প্রকাশিত হয়।
চট্টগ্রামের চকবাজারের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
কুমিল্লার ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ মুসল্লিরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।