র

দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের হালকা বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের হালকা বৃষ্টির সম্ভাবনা

দেশের দক্ষিণাঞ্চলের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী ধরনের হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে।

বগুড়ার শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলার  বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে আজ সকাল ১০টায়  দুর্গা পূজা থেকে ৫শ” গজ দূুরে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে  তিন ব্যক্তি মারা গেছে।

একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করছে

একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করছে

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, সৃষ্টিকর্তার সৃষ্টি সকল মানুষ সমান। সকল ধর্মই কল্যাণের কথা বলে, মানুষের শান্তির বার্তা নিয়ে আসে। সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না। একটি গোষ্ঠী এই ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে।

গলাচিপায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

গলাচিপায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহযোগিতায় ২ দিনব্যাপী পরিবেশ বান্ধব সূর্যমুখী চাষের মাধ্যমে তৈল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ডিসেম্বরে নতুন পেঁয়াজ আসবে: বাণিজ্য সচিব

ডিসেম্বরে নতুন পেঁয়াজ আসবে: বাণিজ্য সচিব

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ আগামী এক মাস পেঁয়াজ বাজার পরিস্থিতি নাজুক থাকবে বলে জানিয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

রাজধানীতে মিাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

রাজধানীতে মিাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ময়মনসিংহে মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে মাকে হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ভালুকা উপজেলার পল্লীতে মাত্র নয় শতাংশ জমি নিয়ে বিরোধে মা মরিয়ম বেগম (৭০)কে কুপিয়ে হত্যার অপরাধে আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ গর্ভধারিনী মাকে হত্যার দায়ে পুত্র মোস্তফাকে(৪৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য এনবিআরকে অনুরোধ

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য এনবিআরকে অনুরোধ

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার (১১ অক্টোবর)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত সরবরাহ আমদানি ও মূল্য পরিস্থিতির স্বাভাবিক এবং স্থিতিশীল রাখতে অনুষ্ঠিত এক সভায় এই অনুরোধ জানানো হয়।

কুষ্টিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা

দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির আঁতুরঘর খ্যাত কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা করেছে সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (সজেকা) কুষ্টিয়া।