একাধিক গবেষণার পর চিকিৎসা বিজ্ঞানিরা জানিয়েছেন, আজকের ভয়ঙ্কর পরিস্থিতিতে শরীর বাঁচাতে বেদানার রসের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে বেদানার ভিতরে উপস্থিত ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান দেহে প্রবেশ করা মাত্র প্রতিটি কোষ, শিরা এবং উপ-শিরাকে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাকেও বাড়িয়ে তোলে।
র
মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ (১১ অক্টোবর)। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে এখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।
আমেরিকা শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা পাকিস্তানকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক কমিয়েছে। মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান পাকিস্তান সফরের সময় এই বার্তা দিয়েছেন। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ‘দ্যা গার্ডিয়ান’ এ খবর দিয়েছে।
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৮ লাখ ছাড়ালো। গত একদিনে বিশ্বে করোনায় মারা গেছেন ৪ হাজার ৫৩৭ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৬৬ হাজার ৯৫২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪১ জন।
ই-কমার্স প্রতিষ্ঠান ‘২৪ টিকেটি ডটকম’–এর পরিচালক মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল। টানা নয় ম্যাচ জেতার পর রবিবার দিবাগত রাতে কলম্বিয়ার মাটিতে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
আবদুর রশিদ: অহংকার মানব জীবনের এক জঘন্য স্বভাব, যা মানুষের আত্মোপলব্ধিকে ভুলিয়ে দেয়। মানুষ নিজেকে শ্রেষ্ঠ ও অন্যকে হেয় জ্ঞান করতে থাকে। এ জন্য অহংকার করা ইসলামে নিষিদ্ধ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, দেশে কভিড-১৯ এ চলমান দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কমতে শুরু করেছে। তবে ভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে কাজ করতে গিয়ে মার্চে তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস পাচ্ছি।
রাশিয়ার এল-৪১০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দুর্ঘটনার সময় প্লেনটিতে ২৩ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
পেরুর ১২৭ কিলোমিটার দূরে সলভেসিওনে রোববার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এতথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।