বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
র
ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে চারটি নতুন প্রকল্প ও পাঁচটি সংশোধিত প্রকল্প।
দুর্গাপূজা এবং করোনাকালীন সময়ে বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বুধবার (৬ অক্টোবর) থেকে ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
সাম্প্রতিক উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা অভিনন্দন বার্তা পাঠানোর জবাবে ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মাত্র এক ঘন্টায় শেষ হয়ে গেল আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট।
রোববার থেকে শুরু হয়েছিলো বিশ্বকাপের টিকেট বিক্রি। বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।
ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান ও ইরানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও দেশ দু'টির বিদ্যুৎ ব্যবস্থা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ওমানের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় শাহীন।
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামের এক কৃষককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ ।