প্রতারণার অভিযোগে কিউকম ও এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামের দুইটি ই-কমার্স প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
র
মুজিব বর্ষ উপলক্ষে যশোর মনিরামপুরের ঢাকুরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর হত দরিদ্রদের প্রদান করা হয়েছে।
টানা ৭ ঘণ্টার বৃষ্টিতে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে সবখানেই কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি।
উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই গৃহবধুকে গণধর্ষণ ও হত্যা মামলায় দন্ডিত দু’জনের ফাঁসি আজ যশোর কেন্দ্রিয় কারাগারে কার্যকর করা হবে।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারদণ্ড দেয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে, (ইবি) 'ভূমি আইন অধ্যয়ন : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ২৫ লাখ ডোজ টিকা আসছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলামের পাঠানো এক তথ্যবিবরণীতে সোমবার এ তথ্য জানানো হয়।
সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৪ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।