বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো: কামরুজ্জামানের আদালতে দ্বিতীয় দিনে আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূঁইয়া ১৮ জন সাক্ষির পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
র
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৫১ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৬২ জনের শরীরে।
ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা ঘোষ। ইতিমধ্যে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তবে ঠিক কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা আছে।
দেশের ই-কমার্স সাইট ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির জন্য নীতিমালা প্রণয়নের পাশাপাশি আমদানিকৃত যানবাহনের জন্য চার্জিং নীতিমালা নিয়েও কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, নীতিমালা চূড়ান্ত হলেই মোটরযান আমদানি শুরু হবে বলে আশা করছেন তারা।
শেষ মুহূর্তের জয়সুচ গোল দিয়ে ইন্টার মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন রড্রিগো। সানসিরোতে গতকাল ওই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে শুভ সুচনা করল স্প্যানিশ জায়ান্টরা।
জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ শেষ হয়েছে। সংবিধান অনুযায়ি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
রাজধানীর মোহাম্মদপুরে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও ) মোহাম্মদ রাসেলের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে তার বাসায় এ অভিযান শুরু হয়।এর আগে, মোহাম্মদ রাসেল ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলার আবেদন করেন আরিফ বাকের নামে এক ভুক্তভোগী।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
আদ্-দ্বীন হাসপাতালে অসহায় দরিদ্র রোগীরা মাত্র ২৫০ টাকায় কিডনী ডায়ালাইসিস সেবা পাবেন বলে জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।