বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২৭ হাজার ১৪৭ জন। এ ছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০৭ জন।
র
যশোর অভয়নগর উপজেলার রাজঘাট -কার্পেটিং বাজার এলাকায় বোমা বানাতে গিয়ে শফিকুল ইসলাম শপ্পা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। তার মৃত্যুর ঘটনায় র্যাব অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তালতলা টু বরপা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঢালিউড ও টলিউড জয় করে অবশেষে বলিউডে পা রাখতে চলেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। রাজনৈতিক পটভূমি অর্থাৎ ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজ, যেটি পরিচালনা করবেন সায়ন্তন মুখোপাধ্যায়।
নাটোরে মাদক পাচারকালে ৩২ কেজি গাঁজাসহ এক এ্যাম্বুলেন্সের চালক,হেলপার ও অপর এক যাত্রীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদরের পূর্ব হাগুরিয়ায় অভিযান চালানো হয়।
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই মহিলা যাত্রী নিহত হয়েছে। এসময় আটো চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশে অপরাজনীতির শুরু হয়। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান।
সমুদ্রের পানিতে নামার বিষয়ে ১০ নির্দেশনা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রের পানিতে নামার আগে করণীয় ও সতর্ককতার ব্যাপারে ১০ দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আধুনিক জীবন ইন্টারনেট ছাড়া ভাবাই যায়না। ইন্টারনেটের জালে আজ গোটা বিশ্ব আবদ্ধ। এর ব্যবহারকে সহজ করে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়াইফাই কানেকশন। কিন্তু ওয়াইফাই কি শরীরের জন্য ক্ষতিকর নয়?