সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
র
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটককৃত এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার জেএমবির শীর্ষস্থানীয় নেতা বলে জানিয়েছে র্যাব।
চুয়াডাঙ্গায় জামাইয়ের এলোপাথাড়ি ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর গ্রামে জামাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদের জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
‘খুফিয়া’ নামের বলিউড ছবিতে কাজ করতে রাজি হননি বাংলাদেশী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এর আগে বিদ্যা সিনহা মিম এই ছবিতে কাজ করবেন না বলে খবর প্রকাশিত হয়েছিল।
আফগানিস্তানে তালেবানের পক্ষ থেকে ঘোষিত অন্তর্বর্তী সরকার আগামী ১১ সেপ্টেম্বর শপথ নিতে যাচ্ছে। তালেবানের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়। তবে হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল,সেটিও পরিষ্কার নয় বলে বিবিসির খবরে জানা গেছে।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে একদল লোক তুলে নিয়ে গেছে।
বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ফের বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ি, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তার দেশের সম্পর্ক নির্ভর করছে পারস্পরিক সম্মান প্রদর্শনের ওপর। ইউরোপীয়রা যতটুকু সম্মান দেখাতে পারবে তারা ততটুকু সম্মান পাবে এবং সম্পর্ক ততটুকু ঘনিষ্ঠ হবে।