গত কয়েক বছর ঘরে বসে অনলাইনে পণ্য কেনাকাটা বা ই-কমার্স ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পর গোটা খাতটি এখন ভুগছে আস্থার সঙ্কটে।
- পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
- * * * *
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া ও মিলাদ
- * * * *
- ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- * * * *
- মজুরি বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ
- * * * *
- রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বড় হার
- * * * *
র
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় বালুর বুলগেটের সুকানিসহ (বৈঠা নিয়ন্ত্রক) তিনজনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগের দিন মারা যায় ৪ জন। এটি ছিল তিনমাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু।
যশোর প্রতিনিধি:যশোরে ভৈরব নদে ডুবে সায়েম হুসাইন (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে যশোর সদর উপজেলার মোমিননগর নওদাগা গ্রামের মজির উদ্দিনের ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গনেশপুর গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদকের গডফাদার শাহিন আলমকে গ্রেফতার করেছে সিপিসি-২ পাবনা, র্যাবের একটি অভিযানিক দল।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিতাস নদীতে বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার ডুবের ঘটনা এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, তারা আইএসকেপির (আইএসআইএল-কে) পরিকল্পনাকারীর বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছে। তাদের ড্রোন হামলায় টার্গেট করা লোকটি নিহত হয়েছে। পূর্ব আফগানিস্তানে ওই হামলা চালানো হয়।
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। যা গত বৃহস্পতিবার থেকে কিছুটা বেশি। একই সময় এ ভাইরাসের নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৫২৫ জন।
কাবুল বিমান বন্দরে বৃহস্পতিবার ‘আইএস’র জোড়া আত্মঘাতি বোমা হামলায় অনেক লোকের প্রাণহানির ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৯ জন ঢাকায় ভর্তি। আর ঢাকার বাইরের ১৫ জন।