শিক্ষার্থীদের টিকা দেয়ার পর আগামী অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। এ ছাড়া আগামী সপ্তাহে জাতীয় পরামর্শ কমিটির সভা আহ্বান করা হয়েছে, তাদের মতামত পেলে স্কুল খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
- পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
- * * * *
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া ও মিলাদ
- * * * *
- ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- * * * *
- মজুরি বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ
- * * * *
- রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বড় হার
- * * * *
র
প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে দলভুক্ত করার জন্য প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই অংক ১৮০ মিলিয়ন ইউরোতে উন্নীত করেছে বলে ক্রীড়া দৈনিক এল ইকুইপ দাবী করেছে।
‘বিএনপিকে অসত্য এবং মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্পূর্ণ মিথ্যা এবং অসত্যের ওপর বিএনপির রাজনীতি দাঁড়িয়ে আছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল করেছে মেট্রোরেল। পরীক্ষামূলক এই মেট্রোরেল চালানো হয়েছে। চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানা গেছে।
ভারতের আসামে বিচ্ছিন্নতাবাদীরা গুলি করার পর আগুন লাগিয়ে পুড়িয়ে পাঁচজনকে হত্যা করেছে। হত্যার শিকার ব্যক্তিরা সবাই ট্রাক ড্রাইভার। তারা মালামাল নিয়ে যাওয়ার সময় ট্রাকগুলো আটকে ড্রাইভারদের গুলি করার পর ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার আফগানিস্তানের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। কূটনীতিকরা একথা জানিয়েছেন।
দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
সেই সাথে উত্তরাঞ্চলে আজও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ।
নটিংহ্যাম-লর্ডসের পর ভারতের বিপক্ষে লিডস টেস্টেও সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। লিডসে ১২১ রানের ইনিংসের আগে নটিংহামে ১০৯ ও লর্ডসে অপরাজিত ১৮০ রান করেছিলেন রুট।