ফেনী জেলার ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ কোর্স সকালে অনুষ্ঠিত হয়েছে।
র
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
বাংলাদেশের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথ উদ্যোগে প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী বছরের ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠেয় এই সমাবর্তনে সভাপতিত্ব করতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। ম
ঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
রাজশাহীর গোদাগাড়ীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও বিএনপির স্থানীয় সাত নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।