জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের ৭ উইকেট তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা।
র
অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নেভাতে হয়, তা নিজ হাতে দেখালেন মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহম্মেদ। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়ায় আগুন নেভানোর কৌশল প্রদর্শন করে উপস্থিত ব্যক্তিদের সচেতন করেন তিনি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাফিজুর রহমান কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও নারী-শিশু নির্যাতনসহ নানা অপরাধের ঘটনায় ফেনীতে উদ্বেগ বাড়ছে। বাসাবাড়িতে চুরি-ডাকাতি ও সড়কে ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা।
ঢাকা-১৬ আসনে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় দল-মতনির্বিশেষে সুবিধাভোগী পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মো. জুয়েল আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এসব তথ্য জানান।
ভিসার আবেদন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানি ও জটিলতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরে (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
টিকটকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের দাবিতে স্কুলছাত্রের বাড়িতে গিয়ে অবস্থান নেন এক গৃহবধূ। তবে তাঁদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি পরিবার। এতেই ঘটে বিপত্তি, সম্পর্ক মেনে না নেয়ায় কীটনাশক পান করে ওই স্কুলছাত্র ও গৃহবধূ আত্মহত্যা করেছেন।
জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়।