পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় লৌহজং থানায় জিডি করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। সোমবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের লৌহজং থানায় জিডি করেছেন।
- পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা
- * * * *
- প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া ও মিলাদ
- * * * *
- ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
- * * * *
- মজুরি বৃদ্ধি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ
- * * * *
- রোনালদোর পেনাল্টি মিসের পর আল নাসরের বড় হার
- * * * *
র
যশোর প্রতিনিধি:গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে,নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের।
ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। তা সামলাতে সর্বস্তরে প্রস্তুতি চলছে। এর মাঝেই বড়সড় স্বস্তি দিল স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম করোনা রিপোর্ট। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন।
দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।
কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা বাংলাদেশে আসছে। বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
সোমবার(৯ আগস্ট) বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার শুরু হচ্ছে মহররম মাস এবং আরবি নতুন বছর ১৪৪৩ হিজরি। সেই হিসাবে আগামী ২০ আগস্ট শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১২ জন, নেত্রকোনায় ২ জন ও টাঙ্গাইলের ১ জন রয়েছে।
আবারো কেঁপে উঠল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির। এবার অনন্তনাগ জেলায় এক বিজেপি নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।
দেশের করোনার উদ্ধগতি ঠেকাতে টানা ১৯ দিন গণপরিবহন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে চলাচল করবে গণপরিবহন। তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাসে যাত্রী পরিবহনে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে ফের আজ মঙ্গলবার (১০আগস্ট) আবার আদালতে হাজির করা হবে।একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আদালতে হাজির করা হবে।