র

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধ

কাঁঠালবাড়ি (মাওয়া)-বাংলাবাজার এবং পাঠুরিয়া-দৌলতদিয়া রুটে যাত্রীবাহী পরিবহন এবং যাতী পরিবহন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবায় নিয়োজিত সরকারি গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। শুক্রবার (০৯ জুলাই) বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

যশোরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণপরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

যশোরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণপরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরণ

যশোর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত গণ পরিবহন শ্রমিকদের মাঝে  চাল বিতরন করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে শহরের নীলগঞ্জ পুরাতন বাস টার্মিনালে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে চাল বিতরণ করা হয়।

নেত্রকোনায় দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোনায় দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

জাহাঙ্গীর আলম, নেত্রকোনা: গত কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ী ঢলের ফলে নেত্রকোনা ধনু নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। এতে নেত্রকোনা জেলার দুটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিদিশা-এরিককে ঘিরে জাতীয় পার্টিতে আরেক বিতর্ক

বিদিশা-এরিককে ঘিরে জাতীয় পার্টিতে আরেক বিতর্ক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন দুই বছর হতে চলল। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না দলটির। নতুন বিতর্ক এখন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও সন্তান এরিককে ঘিরে।

রূপগঞ্জের ধ্বংসস্তূপ থেকে ৪৯ লাশ উদ্ধার

রূপগঞ্জের ধ্বংসস্তূপ থেকে ৪৯ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে আরও ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়াল।

খুলনায় করোনা: ৪ হাসপাতালে রেকর্ড ২৭ জনের মৃত্যু

খুলনায় করোনা: ৪ হাসপাতালে রেকর্ড ২৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মহামারি আক্রান্ত ও উপসর্গে খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ খুলনার হাসপাতালগুলোতে মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

অক্সিজেনসহ ছেলেকে আটকে রাখার অভিযোগ এএসআই'র বিরুদ্ধে, বাবার মৃত্যু

অক্সিজেনসহ ছেলেকে আটকে রাখার অভিযোগ এএসআই'র বিরুদ্ধে, বাবার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে বাড়িতে তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন বৃদ্ধ বাবা। এ অবস্থায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন বাড়ি। কিন্তু পথিমধ্যে তাকে আটক করে পুলিশ। মোটরসাইকেলের কাগজপত্র দেখার নামে ঘণ্টা দুয়েক আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়। 

১৪৪ ধারা জারির পরামর্শ

১৪৪ ধারা জারির পরামর্শ

করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এ অবস্থায় লকডাউনেও সংক্রমণ হ্রাস পাচ্ছে না। এজন্য চলমান লকডাউনের পরিবর্তে কারফিউ বা ১৪৪ ধারার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এনসিডিসি পরিচালক ও অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা: রোবেদ আমিন।

লকডাউনে শুক্রবার; ফাঁকা রাজধানীর ব্যস্ত রাস্তা

লকডাউনে শুক্রবার; ফাঁকা রাজধানীর ব্যস্ত রাস্তা

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই রাজধানীর রাস্তা ফাঁকা থাকে। এরসাথে লকডাউন যোগ হওয়ায় রাজধানীর সড়কগুলোতে যানবাহনের সংখ্যা নেই বললেই চলে, মানুষের উপস্থিতিও কম। অন্য সব বাহনের তুলনায় আজ রিকশার সংখ্যা কিছুটা বেশি। সেই সঙ্গে অন্যান্য দিনের মতোই সড়কে অনুমোদিত দোকান ছাড়া বাকি সব বন্ধ থাকতে দেখে গেছে।

হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার ‘হিট স্কোয়াড’

হাইতির প্রেসিডেন্ট হত্যায় যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার ‘হিট স্কোয়াড’

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল আমেরিকান ও কলম্বিয়ান নাগরিকদের সমন্বয়ে গঠিত ২৮ জনের একটি টিম। এদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। বাকি আটজন এখনো পলাতক। হাইতির পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার নাগরিকদের নিয়ে এই 'হিট স্কোয়াড' গঠন করা হয়।