র

আফগানিস্তানে আর কোনো সেনা পাঠাচ্ছি না: বাইডেন

আফগানিস্তানে আর কোনো সেনা পাঠাচ্ছি না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে আফগান যুদ্ধে তার দেশের পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। 

রাজশাহীর সেই মেয়র পাবনা থেকে গ্রেফতার

রাজশাহীর সেই মেয়র পাবনা থেকে গ্রেফতার

কলেজ শিক্ষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বহুল আলোচিত মেয়র মুক্তার আলীকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফ সংলগ্ন এলাকার এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরো ২২জনের মৃত্যু হয়েছে।

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৯১১

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৯১১

ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (০৯ জুলাই) সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল!

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল!

ফাইনাল এমনিতেই রোমঞ্চকর, তারমধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সবমিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে। কেবল লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবল বিশ্ব।

রামেক হাসপাতালে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।

রূপগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি, নিখোঁজ ২০

রূপগঞ্জে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি, নিখোঁজ ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডসের ফ্যাক্টরির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার (০৯ জুলাই) ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বিশ্বে করোনা: একদিকে ৮ হাজারের বেশি প্রাণহানি

বিশ্বে করোনা: একদিকে ৮ হাজারের বেশি প্রাণহানি

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। 

রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ গ্রুপের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশত।

নেপালে একদিনে করোনায় আক্রান্ত ১,২১৮; মৃত্যু ২৯

নেপালে একদিনে করোনায় আক্রান্ত ১,২১৮; মৃত্যু ২৯

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৩৮০ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে।