র

করোনায় বিশ্ব এখন বিপজ্জনক অবস্থায় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় বিশ্ব এখন বিপজ্জনক অবস্থায় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার সংক্রমণের ক্ষেত্রে বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ, বিশ্বময় অসম টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

খুলনায় করোনা: ৪ হাসপাতালে ২২ জনের মৃত্যু

খুলনায় করোনা: ৪ হাসপাতালে ২২ জনের মৃত্যু

দিন যত যাচ্ছে খুলনায় করোনায় মৃত্যুর হারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় খুলনার চার হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। 

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ৬ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।

গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে মামলা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যায়ভাবে নজরদারি ও বাকস্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ এনে বিশ্বের প্রধান এই তিন বৃহৎ প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন তিনি। প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনি আলাদা আলাদা মামলা করেছেন। খবর রয়টার্সের

রামেক হাসপাতালে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। তারা সবাই বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮ টার মধ্যে বিভিন্ন সময় মারা যান।

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

দুবাই বন্দরে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা কন্টেইনারবাহী একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার (০৭ জুলাই) স্থানীয় সময় রাতের ওই বিস্ফোরণের ফলে জাহাজটিতে আগুন ধরে যায়।দুবাই’র গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “নগরীর জেবেল আলী বন্দরে নোঙ্গর করা একটি জাহাজে আগুন ধরে গেছে। দুবাই সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভানোর কাজ করছে।” 

মোদির মন্ত্রীসভায় চার বাঙালি

মোদির মন্ত্রীসভায় চার বাঙালি

মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন বাংলার চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রনালয় প্রতিমন্ত্রী।

স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড

স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড

ইউরো ফাইনালে চলে গেল ইংল্যান্ড। হ্যারি কেনের জয়সূচক গোলে অতিরিক্ত সময়ে ডেনমার্ককে ২-১ ব্যবধানে হারাল ইংরেজরা। রবিবার ফাইনালে তাদের সামনে ইতালি। ৩০ মিনিটে মাইকেল ড্যামসগার্ডের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় ডেনমার্ক।

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ১৭ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ১৭ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়ার করোনাপ্রতিরোধী স্প্রে আবিষ্কার

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়ার করোনাপ্রতিরোধী স্প্রে আবিষ্কার

করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে এরকম একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত এক তরুণ ব্রিটিশ বিজ্ঞানী। ছাব্বিশ বছর বয়সী সাদিয়া খানম দেড় বছর ধরে গবেষণার পর ভলটিক নামের এই জীবাণুনাশক তৈরি করেছেন যা যেকোনো বস্তুর সারফেসে স্প্রে করা হলে সেটি দুই সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে।