দেশে করোনভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হটস্পট তৈরী হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে। বুধবার (৩০ জুন) ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি জুন মাসের ৩০ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৫৫ জন।
- নিরাপত্তা সফরের অংশ হিসেবে ইতালি যাচ্ছেন সৌদি যুবরাজ
- * * * *
- নওগাঁয় সেপটিক ট্যাংকে পড়ে সাত বছরের শিশুর মৃত্যু
- * * * *
- রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
- * * * *
- বিরতি ভেঙে ফের মঞ্চে উঠতে যাচ্ছেন অলকা ইয়াগনিক
- * * * *
- নতুন বাড়িতে উঠলেন আমির, মাসে গুনতে হবে ৫১ লাখ টাকা
- * * * *
র
ফের বাড়ল ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। তিন মাসেরও বেশি সময় পর মঙ্গলবার তা নেমেছিল ৪০ হাজারের নীচে। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বুলেটিন অনুসারে, দেশটির দৈনিক আক্রান্ত ৪৫ হাজার ৯৫১। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন।
জম্মুতে ফের ড্রোন উদ্বেগ। এক নাগাড়ে চতুর্থ দিনেও ভারতীয় সেনাঘাঁটির আশপাশে উড়তে দেখা গেল সন্দেহভাজন উড়ন্ত যান। ফলে উপত্যকায় সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
গত বছরের চেয়েও এবার বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে নোভেল করোনা ভাইরাস । পরিসংখ্যানই সে প্রমাণ দিচ্ছে। কারণ ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৯৮ জন চিকিৎসক ।
সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। নিহতদের মরদেহ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় ভয়াবহ ধস নেমে প্রায় ১’শ মিটার বাঁধ যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে। টানা প্রবল বর্ষণ ও উজানের ঢলের পানিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে এ ধস শুরু হয়েছে।
ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে শেভচেঙ্কোর ইউক্রেন। সে দেশের ফুটবল ইতিহাসে শেভচেঙ্কোর চেয়ে বড় ফুটবলার আর কেউ আসেননি।
ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে বিদায় নিল চার বারের বিশ্বকাপ জয়ী শক্তিশালী জার্মানি।
সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দূতাবাস খুলেছে ইসরাইল। নতুন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। ল্যাপিড নিজে এক টুইটার বার্তায় এ খবর জানান। এতে তাকে আরব আমিরাতের সংস্কৃতি ও বিজ্ঞান উন্নয়নমন্ত্রী নূরা আল-কাবি’কে দূতাবাস ভবনের সামনে স্থাপিত ফিতা কাটতে দেখা যায়।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চাইলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। রাষ্ট্রদূত মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদ এর সাথে সাক্ষাৎকালে এ সহায়তা কামনা করেন।