দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
র
ভারতজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস। দেশুটতে দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে তিন লক্ষের গণ্ডি। ওষুধ নেই, অক্সিজেন-ভ্যাকসিনের আকাল। রাজধানী দিল্লি-সহ একাধিক রাজ্যে মৃতের সংখ্যা উর্ধ্বমুখী।
ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে গেল। মঙ্গলবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। করোনাভাইরাসের জেরে এই প্রথম ভারতে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল। সেই সঙ্গে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যাও ২ লক্ষ পার করল। গত সাড়ে ৩ মাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিশ্বব্যাপী কার্বন নির্গমন বন্ধে জি-২০ (গ্রুপ অফ টুয়েন্টি) দেশগুলোর ‘প্রধান ভূমিকা’ কামনার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচাতে প্যারিস চুক্তির ‘কঠোর বাস্তবায়নের’ আহ্বান জানিয়েছেন।
পালঘরের পরে এবার ভারতের মহারাষ্ট্রের থানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাঝরাতে আগুন লেগে যায় ওই বেসরকারি হাসপাতালে। অন্তত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
করোনাভাইরাস আতঙ্ক ক্রমেই গ্রাস করছে ভারতের জনগনকে। এর মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার ভারতেরে পশ্চিমবঙ্গের শেষ দফার নির্বাচন। গত দুই দফার মত এবারও ঝামেলা, অশান্তি এড়াতে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
হযরত আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (সাহরী খাবার সময়) তোমাদের কেউ ফজরের আযান শুনতে পেলে সে যেন হাতের বাসন রেখে না দেয়। বরং নিজের প্রয়োজন সেরে নেবে।
আজ বুধবার (২৮ এপ্রিল) ১৫ রমজান। জেনে নিন ঢাকাসহ বিভিন্ন জেলার সাহরী ও ইফতারের সময়সূচী। ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী এলাকার আজকের ইফতার সন্ধ্যা ৬.২৯ মিনিট ও ১৬ রমজান সাহরী শেষ সময় ভোর ৪.০১ মিনিট।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু।
যশোর প্রতিনিধি: যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন তরুনী এবং একজন যুবক রয়েছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, গত ২০ এপ্রিল গভীর রাতে করোনা আক্রান্ত হয়ে ২২ বছর বয়সী নুরজাহান হাসপাতালের রেডজোনে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল তার মৃত্যু হয়।