প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
র
পবিত্র রমজান মাস। ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির আশায় দিনের বেলায় সিয়াম পালন করছেন। বৈশাখের এই সময়ে প্রচণ্ড তাপদাহে তাদের ওষ্ঠাগতপ্রাণ।
চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষা মন্ত্রী উই ফেঙ্গই একদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর, সোমবার ভারতীয় সময় রাত ১০ টা নাগাদ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় মোদীর। সবরকম ভাবে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে কোভিশিল্ডের কাঁচামালের সরবরাহও নিরবচ্ছিন্ন রাখার আশ্বাসও তিনি দিয়েছেন।
প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলার পর মঙ্গলবার একটু হলেও কমল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হলেন ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। গত কয়েকদিনে ভারতের দৈনিক মৃত্যুতে প্রতিদিন তৈরি হয়েছে নতুন রেকর্ড।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মাসের মাথায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে বদলি করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোসারাত জাহান (মুনিয়া)। তিনি গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাট একাই থাকতেন বলে জানা গেছে।
বিচারক তিন শ্রেণীর হয়। তন্মধ্যে এক প্রকারের (বিচারকদের) জন্য জান্নাত আর দু’ প্রকারের জন্য রয়েছে জাহান্নাম। সে বিচারক জান্নাতে যাবেন, যিনি হক চিনলেন এবং তদানুযায়ী ফায়সালা করেন। আর যে বিচারক হক উপলব্ধি করেও বিচার-ফায়সালার মধ্যে অন্যায়-অবিচার করে, সে বিচারক জাহান্নামী এবং যে বিচারক অজ্ঞতার সাথে বিচার-ফায়সালা করে, সেও জাহান্নামী।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু।
আজ সোমবার (২৭এপ্রিল) ১৪ রমজান। জেনে নিন ঢাকাসহ বিভিন্ন জেলার সাহরী ও ইফতারের সময়সূচী। ঢাকা জেলাসহ পার্শ্ববর্তী এলাকার আজকের ইফতার সন্ধ্যা ৬.২৯ মিনিট ও ১৫ রমজান সাহরী শেষ সময় ভোর ৪.০২ মিনিট।