আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসতে পারেন বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
র
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি স্থলমাইন বিস্ফোরণে দুই শিশু প্রাণ হারিয়েছে।
মানিকগঞ্জের সিংগাইরে ছাত্রলীগের এক নেতাকে প্রতিপক্ষের লোকেরা কুপিয়ে আহত করার পর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।নিহত ফারুক হোসেন মিরু সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পাবনা অঞ্চলের পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে জননিরাপত্তা এবং আইন শৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়ার ডে পালন করেছে পাবনা জেলা পুলিশ।
দুর্নীতি মামলার একজন দন্ডিত আসামীকে দিয়ে বিএনপি’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নির্বাচন কমিশনকে নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করে আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝারলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘এক কেন্দ্রিক স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন অনিয়মের মডেল তৈরি হয়েছে।’
পঞ্চম দফায় নোয়খালীর ভাসানচনে যাচ্ছে আরো তিন সহস্রাধিক রোহিঙ্গা। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার তারা দ্বীপটিতে পা রাখবে।
দেশে বর্তমান ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।
ভারত ও পাকিস্তান একে অপরের চিরবৈরী ভাবাপন্ন প্রতিবেশী স্বাধীনতার পর থেকে তিনবার যুদ্ধে জড়িয়েছে