নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ এবং দুর্নীতির অভিযোগ তুলে ৪২ জন বিশিষ্ট নাগরিক যে বিবৃতি দিয়েছেন, তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
র
বাংলাবাজার–শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৯টার পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় কর্তৃপক্ষ
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভূসোওগলু দুই দিনের ঝটিকা সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করা পাশাপাশি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।
ঘন কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ । বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দেশটির স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) ডেলাওয়্যার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি মারণভাইরাস করোনার টিকা গ্রহণ করেন। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
বাজারে আসা ভ্যাকসিন কি নতুন চেহারায় ফেরা মারণ করোনাভাইরাসকে ঘায়েল করতে সক্ষম? এনিয়ে পুরো দস্তুর প্রশ্ন ব্রিটেনে।
যশোরে হোটেলের খাবার টেবিল থেকে ডেকে নিয়ে বিশে ওরফে বিষে (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
ইংরেজি বছরের শেষ দিন রাতে কোনো ডিজে পার্টি করা যাবে না। এছাড়া সন্ধ্যার পর থেকে বন্ধ থাকবে সব বার।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সম্প্রতি ‘বঙ্গবন্ধু কেন্দ্র’ চালু করেছে। বিশ্বজুড়ে এ ধরনের কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে ইতিবাচকভাবে ব্র্যান্ডিং করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
চলতি বছর বাংলাদেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে হবে।এই ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।