যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর হত্যা মামলার ৫ আসামীর মধ্যে ২ আসামীর তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় আজ যশোর সদর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদেরকে নিয়ে আসা হয়।
র
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্ব সেরা দাবাড়ুর সাথে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে চীন,উত্তর কোরিয়া ও তুরষ্কের প্রেসিডেন্টকে একই সারির খেলোয়াড় বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
এইচ এম আরাফাত: গত ৪ আগস্টে ঘটে যাওয়া লেবাননের রাজধানী বৈরুত বন্দরের কাছে অ্যামোনিয়াম নাইট্রেট সারের গুদামে বিস্ফোরনের ঘটনায় সৃষ্ট বিপর্যয়ের সামাল দিতে পারে নি সে দেশের সরকার।
জামালপুরের ইসলামপুর উপজেলায় গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উত্তোলিত ৬০০ বস্তা জিআর ও ৩২২ বস্তা ভিজিডির চাল বিতরণ না করায় তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে ইসলামপুর পৌরসভার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় উপজেলা আওয়ামী লীগ নেতার গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।
এই মুহূর্তে যা পরিস্থিতি, বাঁচতে গেলে লড়তে হবে নিজের শরীর দিয়েই। তাই রসনার চেয়ে বেশি কদর পুষ্টিগুণের। বিদেশি ভাল-মন্দের বদলে বাঙালির ঘরোয়া খাবার। তারই সঙ্গে মানুষ মজে উঠেছেন ঘরোয়া উষ্ণ হলুদ-দুধে। স্বাদ ও উপকার বাড়াতে কখনও তাতে মেশানো হচ্ছে অ্যামন্ড, কাজু বাদাম।
কোচের পদ থেকে কিকে সেতিয়েনকে বরখাস্ত করলো বার্সেলোনা।
মাসের মাসের পর মাস বাংলাদেশে আটকে থাকা দুই সহস্রাধিক ভারতীয় নাগরিক দেশে ফেরার জন্য এবার বেনাপোল সীমান্তে গিয়ে ধর্নায় বসতে চান বলে জানাচ্ছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার দেশের বিরুদ্ধে প্রস্তাব পাসে আমেরিকার ব্যর্থতা ইরানের জন্য বিশাল রাজনৈতিক ও ঐতিহাসিক বিজয় এনে দিয়েছে।
সাতক্ষীরার তালায় চিংড়ি ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানের বিরুদ্ধে। এঘটনায় তাকে আটক করেছে পুলিশ। নিহত ব্যাক্তির নাম লুৎফর নিকারী (৬০)।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের জন্য আসবাবপত্র ক্রয়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলার আসামি গণপূর্ত বিভাগের বরখাস্তকৃত সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামকে জামিন দেয়নি হাইকোর্ট।