র

ফ্রান্স ও ইতালির মধ্যকার লড়াইয়ে জিতল না কেউই

ফ্রান্স ও ইতালির মধ্যকার লড়াইয়ে জিতল না কেউই

উয়েফা নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্স ও ইতালির মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচে ফ্রান্সের হয়ে মাইকেল ওলিসে ও ইতালির হয়ে গোল পেয়েছেন আলেস্সান্দ্রো বাস্তোনি। 

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

কিছু অভিযোগের প্রেক্ষিতে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিষয়ে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকের জন্যই একটি বড় সতর্কবার্তা।

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। নতুন রণতরীর সঙ্গে প্রায় ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনাও ওই অঞ্চলে পাঠানো হবে বলে জানা গেছে।

মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু

মক্কা-মদিনা মুসলিম উম্মাহর মূল কেন্দ্রবিন্দু

পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীকে (সা.) লক্ষ্য করে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও তাদের যুবসংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।

রোনালদোকে ঘিরে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ পর্তুগালের

রোনালদোকে ঘিরে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ পর্তুগালের

জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর হঠাৎ চলে যাওয়া নিয়ে পর্তুগালের ফুটবলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। উদ্ভূত পরিস্থিতির অবসান ঘটিয়ে আল নাসরের এই ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়কের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মো. আইয়ুব আলী শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মো. আইয়ুব আলী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোনো ঘটনা। এই হয়রানি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। গত বৃহস্পতিবার বিমানবন্দরে জামায়াত নেতা আখতারুজ্জামান যে আচরণ করেছেন সেটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। তার আচরণ ছিল খুবই উগ্র যা কোনোভাবেই কাম্য নয়। সেদিনের যাত্রী হয়রানির ঘটনায় জড়িত দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ।

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ চালু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন আবেদনকারীরা রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে আবেদন করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। ইমানের পর নামাজই সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন নফল সালাতেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

হাদিস অনুযায়ী, নামাজই মুমিন ও অমুসলিমের মধ্যে প্রধান পার্থক্য নির্দেশ করে। এটি মানুষকে সর্বপ্রকার পাপ ও অন্যায় থেকে বিরত রাখে এবং আত্মিকভাবে পরিশুদ্ধ করে। তাই দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও যথাসময়ে নামাজ আদায় করা প্রতিটি মুসলিমের ওপর অপরিহার্য দায়িত্ব।

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূ-রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হচ্ছে শনিবার। 

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ আয়োজনে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেবেন।