র

একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পরও যারা কলেজে ভর্তি হতে পারেননি, তাদের জন্য দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ভবন ছাড়লেও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে অবরুদ্ধ শিক্ষকরা

ভবন ছাড়লেও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে অবরুদ্ধ শিক্ষকরা

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে গত রবিবার বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখা ১৪ শিক্ষক সোমবার রাত ৯টার দিকে প্রশাসনিক ভবন থেকে বেরুতে পারলেও ক্যাম্পাস ছাড়তে পারেননি।

রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানার পুরাতন বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন একটি জায়গা থেকে ১৫টি ককটেল ও ২টি পেট্রল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ছাড়া সন্ধ্যায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল রয়েছে বলে খবর পাওয়া যায়।

জমির মালিকানা নিয়ে জটিলতা যে কারণে

জমির মালিকানা নিয়ে জটিলতা যে কারণে

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার-এর জমি দখল ও স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। ঘটনার পর জমির বরাদ্দ ও দখল নিয়ে উভয় পক্ষ থেকে এসেছে পালটাপালটি বক্তব্য। জমির মালিকানা নিয়েও উঠছে নানা প্রশ্ন। তবে জমির মূল মালিক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) বলছে—এই জমি কখনোই রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে  বরাদ্দ দেওয়া হয়নি। 

ধ্বংস করা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

ধ্বংস করা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের

হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে এ অনুদানের ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

দেশে হৃদেরাগজনিত মৃত্যুর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ

দেশে হৃদেরাগজনিত মৃত্যুর অন্যতম কারণ উচ্চ রক্তচাপ

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হৃদেরাগজনিত মৃত্যু। এর অন্যতম কারণ উচ্চরক্তচাপ। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশই হৃদেরাগের কারণে ঘটে। ২০২৪ সালে দেশে হৃদেরাগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ মৃত্যুবরণ করেছেন। যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকাল মৃত্যু। আর বিশ্বব্যাপী অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপজনিত হৃদেরাগ। বিশেষ করে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদেরাগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। যা অত্যন্ত উদ্বেগের কারণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সন্তানকে রাসেল ভাইপার দংশন, বোতলবন্দি সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা

সন্তানকে রাসেল ভাইপার দংশন, বোতলবন্দি সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা

চাঁদপুরের হাইমচর উপজেলায় বিষধর রাসেলস ভাইপারের দংশনের শিকার পাঁচ বছরের মেয়েকে এক হাতে এবং দংশনকারী সাপটিকে প্লাস্টিকের বোতলে আটকে অন্য হাতে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন এক বাবা।