র

ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাট, তাপমাত্রা ১১.৬

ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাট, তাপমাত্রা ১১.৬

কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাটের গ্রাম-গঞ্জ। বিশেষ করে নদীর চরাঞ্চল এবং তীরবর্তী লোকালয় ধুকছে ঠান্ডার প্রকোপে। কুয়াশার চাদরে যেন ঢাকা পড়েছে পুরো জনপদ।

৭৮৫ যাত্রী নিয়ে কমলাপুর ছাড়লো ‘পর্যটক এক্সপ্রেস’

৭৮৫ যাত্রী নিয়ে কমলাপুর ছাড়লো ‘পর্যটক এক্সপ্রেস’

ঢাকা-কক্সবাজার রেলপথে নতুন ট্রেন‘পর্যটক এক্সপ্রেস’-এর প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার গেল ৭৮৫ জন যাত্রী। বুধবার (১০ জানুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে নতুন এই ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে।

জাপা চায় প্রধান বিরোধী দল ও মন্ত্রীত্ব, স্বতন্ত্ররা তাকিয়ে শেখ হাসিনার দিকে

জাপা চায় প্রধান বিরোধী দল ও মন্ত্রীত্ব, স্বতন্ত্ররা তাকিয়ে শেখ হাসিনার দিকে

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল ও ক্ষমতাসীন দলে থাকতে চায় জাতীয় পার্টি। মাত্র ১১ আসনে জয়ী জাতীয় পার্টির সংসদ সদস্যরা চান প্রধান বিরোধী দলের আসনে বসতে ও মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদ। এদিকে প্রধান বিরোধী দলের ভূমিকায় আসতে চান স্বতন্ত্ররা সদস্যরাও। একে আজাদের নেতৃত্বে তাদের ভেতর দফায় দফায় চলছে আলোচনা।

স্বামীর মৃত্যুর ভুল খবর শুনে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর মৃত্যুর ভুল খবর শুনে স্ত্রীর আত্মহত্যা

হাসপাতালের দেয়া ভুল তথ্যের জন্য আত্মহত্যা করেছেন সোনা সামন্ত রায় নামের এক নারী। সোনার স্বামী হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ তাকে জানায় যে তার স্বামী মারা গেছেন। আর সেই শোক সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন সোনা। কিন্তু পরে জানা যায় সোনার স্বামীর মৃত্যু হয়নি, তিনি বেঁচে আছেন। মারা গেছেন অন্য একজন।

এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাল কানাডা

এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাল কানাডা

বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। দেশটি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। একইসঙ্গে কানাডা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা এবং সমর্থন করে বলেও জানিয়েছে কানাডা।

সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উৎপাটনের শপথ নিলেন ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উৎপাটনের শপথ নিলেন ওবায়দুল কাদের

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করার শপথ নেয়ার কথাও জানান তিনি।

এবার নাম পরিবর্তন করছে এক্সিম ব্যাংক

এবার নাম পরিবর্তন করছে এক্সিম ব্যাংক

এবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ কারণে ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

ঢাকার যেসব সড়ক আজ বন্ধ থাকবে

ঢাকার যেসব সড়ক আজ বন্ধ থাকবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা উপলক্ষে রাজধানীর বেশকিছু এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।