র

গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত

গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের পর এবার গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের একদিন আগে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসি।এর ফলে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটগ্রহণ হবে না।

আখাউড়ায় ডোবা থেকে লাশ উদ্ধার

আখাউড়ায় ডোবা থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম আমতলী বাজার এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে শুক্রবার দুপুরে এক ব্যক্তির গলিত (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

আচরণ বিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আদালতে তলব

আচরণ বিধি লঙ্ঘন: নৌকার প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আদালতে তলব

নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ আজমকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। 

তিনদিনের ছুটিতে আখাউড়া স্থল বন্দর

তিনদিনের ছুটিতে আখাউড়া স্থল বন্দর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিনদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।  শনিবার থেকে ৮ জানুয়ারি সোমবার পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল কবির প্রকাশ রিন্টু আনোয়ার ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

বাগেরহাটে বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটে বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি বাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকালে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার শ্যামবাগাত এলাকার মুরারী নাথের বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মাদারীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

মাদারীপুর সদর উপজেলার জালালপুর গ্রামের বাশতলা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন। শুক্রবার রাত সাতটার দিকে এই ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জে ভোটে দায়িত্ব পালন করবে আইন-শৃংখলা বাহিনীর ১২০০ সদস্য

চাঁপাইনবাবগঞ্জে ভোটে দায়িত্ব পালন করবে আইন-শৃংখলা বাহিনীর ১২০০ সদস্য

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনের নির্বাচনে আইন-শৃংখলা বাহিনীর প্রায় ১২০০ সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া বিজিবি ও সেনাবাহিনীর ২৩ প্লাটুন দায়িত্ব পালন করবে। 

তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ

তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সরকারি তিন কর্মকর্তার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের লিখিত অভিযোগের পর একজনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।