র

একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ : আহসান হাবিব

একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ : আহসান হাবিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা করা হলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিতে জনগণের প্রতি আহ্বান রিজভীর

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিতে জনগণের প্রতি আহ্বান রিজভীর

৭ জানুয়ারির নির্বাচন রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে, এটি এতরফা নির্বাচন, এটি অবৈধ নির্বাচন, ভাওতাবাজির নির্বাচন

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

চট্টগ্রামের মিরসরাইয়ে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মুক্তার আহম্মদ (৯৯) নামে এক বৃদ্ধ।শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াদুয়ারিয়া চেয়ারম্যান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটেছে।

দশমিনায় জালে মিলছে না ইলিশ, দিশেহারা জেলেরা

দশমিনায় জালে মিলছে না ইলিশ, দিশেহারা জেলেরা

তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদীতে শত শত জেলের জালে মিলছে না আশানুরূপ মাছ। সারাদিন ও রাতে নদীতে জাল ফেলে প্রায় খালি হাতেই অনেক জেলে নদী তীরে ফিরে আসছে। এতে ইলিশসহ অন্যান্য মাছ শূন্য হয়ে পড়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাট-বাজার। অপরদিকে জেলে পরিবারগুলো ঋণের কিস্তি ও দাদনের দিশেহারা হয়ে পড়েছে।

রবিবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে পুঁজিবাজারও

রবিবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে পুঁজিবাজারও

বছরের শেষ দিন আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক ‘ব্যাংক হলিডে’। এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যার কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

আপনাদের ভালোবাসা আমার একমাত্র শক্তি: প্রধানমন্ত্রী

আপনাদের ভালোবাসা আমার একমাত্র শক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

নৌকার প্রার্থী পলকের ১১ কর্মীকে শোকজ

নৌকার প্রার্থী পলকের ১১ কর্মীকে শোকজ

নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের হুমকি ও প্রচার মাইক বন্ধ এবং ঈগল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে নৌকা প্রতীকের ১১ কর্মীকে শোকজ করা হয়েছে। 

জাতিসংঘ এবং টোকিওতে বিএনপির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ

জাতিসংঘ এবং টোকিওতে বিএনপির নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ

নির্বাচন বর্জনের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের অভিপ্রায়ে ২৯ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং জাপানের রাজধানী টোকিওতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। 

বিএনপি ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

বিএনপি ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্ত হত্যা চালাবে। তারা (বিএনপি) আরো ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’