সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
র
চলতি বছরের ২৮ অক্টোবরের পর থেকে দেশে রাজনৈতিক উত্তাপ, সংঘাত, সংহিংসতার ঘটনা বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে বিপক্ষে বিভক্ত রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছে এই সময়ে। তবে এর মধ্যে চরম আকার ধারণ করেছে বিরোধী পক্ষের হরতাল অবরোধে যানবাহন ও বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা।
১৯১৭ সালের পর এবারই প্রথমবারের মতো ২৫ ডিসেম্বর বিশ্বের বেশিরভাগ দেশের সাথে বড় দিনের উৎসব পালন করবে ইউক্রেন। রাশিয়ার সাথে তাল মিলিয়ে গত বছরও ৭ জানুয়ারি দেশটিতে বড়দিন পালিত হয়েছিল।
রোমার বিপক্ষে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে যান ওয়াল্তার মাজ্জারি। প্রশ্ন-উত্তর পর্ব শেষ হতে সময় লেগে যায় বেশি। কোচের জন্য তাই অপেক্ষা করেনি টিম বাস। তাকে ফেলে রেখেই স্টেডিয়াম ছেড়ে চলে যায় সবাই! বিস্ময়কর এই কাণ্ডের পর মাজ্জারিকে অগত্য ধরতে হয়েছে ট্যাক্সি। অলিম্পিক স্টেডিয়াম থেকে নেপলসে ফিরতে হয়েছে ট্যাক্সিতে চেপে।
গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতা ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির। রেললাইন কাটায় সরাসরি অংশ নেন গাজীপুর মহানগরীর ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
নতুন বছরের প্রথম দিনে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার।
বিশ্বজুড়ে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণ শতকরা ৫২ ভাগ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে কমপক্ষে সাড়ে আট লাখ মানুষ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে মৃত্যুর হার তুলনামূলকভাবে কমেছে শতকরা ৮ ভাগ। মারা গেছেন কমপক্ষে তিন হাজার মানুষ।
সোমবার দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সারা বিশ্বে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন মালয়েশিয়ার খ্রিস্টান ধর্মানুসারীরাও।
লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে ৯ জন আহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলার দোয়ানী সাধুরবাজার এবং মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।