মেক্সিকো সীমান্তে ২০২২ সালের জুনের পর সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। প্রায় আট হাজার মানুষ সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইছেন।
র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।
নরসিংদীর মনোহরদীতে ছেলের এলোপাতাড়ি দায়ের কোপে লাল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আইপিএলের আসছে আসরে নতুন ঠিকানায় যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আজ ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম ধাপে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড সরবরাহ করা হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রাম্য সর্দার খুনের ৪ ঘণ্টার ব্যবধানে খুন হলেন এক যুবলীগ নেতার ছোটভাই। নিহতের নাম মো. আলমগীর (৩২)। রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহতের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে চট্টগ্রামগামী পণ্যবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) টঙ্গীতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চলতি বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম ২২ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।
আজ সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য আরও কিছু ঘটনা।
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। পুলিশকে মারধর ও সরকারী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করেন মান্দা থানার উপপরিদর্শক আশিকুর রহমান। এ মামলায় নৌকা প্রার্থীর সাতজন কর্মী-সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।