ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছে। এর আগে কোনো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে যেখানে ১০০ ছক্কাও হয়নি, সেখানে এ সিরিজে ছক্কা হয়েছে রেকর্ড ১২০টি।
র
তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় বাস উল্টে অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আহত হয়েছে ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশের সব মেডিকেল কোচিং ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা উপলক্ষে এই ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আগামী ৯ ফেব্রুয়ারি মেডিকেল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা আমাদের দলের হলেও তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবতে হবে।’
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জেরেমি ব্রুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ফেনীতে ২৮ কিলোমিটার রেলপথে ১৩০ আনসার ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। রেলপথ নিরাপদ রাখতেই এ সদস্যদের নিযুক্ত করা হয়।
হবিগঞ্জের মাধবপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নির্বাচনী প্রচারণার সময় চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালা ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দারের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।