লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ এক যুবক আটক

লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ এক যুবক আটক

লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র-জনতা। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে বলে জানা যায়

লক্ষ্মীপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়। 

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বন্ধ নৌযান চলাচল

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বন্ধ নৌযান চলাচল

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের কোপে গৃহবধূ খুন, গৃহকর্তা হাসপাতালে

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের কোপে গৃহবধূ খুন, গৃহকর্তা হাসপাতালে

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে হারুনুর রশিদ নামে এক ইটভাটার মাঝিকে (শ্রমিক সরদার) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে গৃহবধূ জেসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য হারুনের ছোট ভাই হিরনকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-ভাসুর আটক

লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-ভাসুর আটক

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী রাজুকে (২৫) ও ভাসুর বাবলুকে (২৭) বেঁধে রাখে শ্বশুরবাড়ির লোকজন।

লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

লক্ষ্মীপুরে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।