দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। ফলে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মোড় লেভেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
লাইনচ্যুত
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ থেকে ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ক্ষত মুছতে না মুছতেই আবারও মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটলো ভারতের উড়িষ্যায়। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাছের সাথে ধাক্কা খেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
চট্টগ্রামের হালিশহর এলাকায় লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পরও উদ্ধার করা সম্পন্ন হয়নি তেলবাহী তিনটি ওয়াগন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ করছে। ওই ওয়াগনগুলো উদ্ধারে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানায় রেল কর্তৃপক্ষ।
চট্টগ্রামে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) খালে পড়ে গেছে।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
প্রায় আড়াই ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছ। এতে করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।