বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট ও বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এজন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানান তিনি।
লুট
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে মালামাল লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি নির্মাণ প্রকল্পে ঢুকে চীনা এক নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও মালামাল লুট করেছে ডাকাত দল।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদী থেকে জব্দ করা প্রায় ২১ হাজার সিএফটি বালু লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ নম্বর আসামি নুরনবী মিয়া ওরফে নয়নকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুর শহরের থানতলী ও পাকদী এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর ও দোকানপাট লুটপাটের ঘটনায় রাহাত খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার অর্থনীতিতে সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে বলেও জানান তিনি।
সুনামগঞ্জের শাল্লায় থানার কাছে দিনে দুপুরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলাদা দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ায় জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে চোরচক্র।