লেবাননের সঙ্গে চলমান উত্তেজনা সৃষ্টি করে সৌদি আরব গৃহযুদ্ধ বাধাতে চায় বলে দাবি করেছেন সেখানের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
লেবানন
লেবাননের রাজধানী বৈরুতে দেশটির রাজনৈতিক দল হিজবুল্লাহ ও আমালের এক বিক্ষোভ মিছিলে গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
লেবাননের জাহরানি তেল স্থাপনায় এক তেল সংরক্ষণকারী ট্যাঙ্কে আগুন লেগেছে। সোমবার এই তেল স্থাপনায় আগুন লাগার খবর জানায় দেশটির সংবাদমাধ্যম আল-জাদিদ টেলিভিশন।
সংকট পীড়িত লেবাননে নতুন সরকারের অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার ১৩ মাস পর দেশটিতে নতুন সরকার ঘোষিত হয়েছে। লেবাননে তৃতীয় বারের মতো প্রধান মন্ত্রী হয়েছেন ধনকুবের নাজিব মিকাতি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লেবানন থেকে দেশে ফিরেছেন ১৮ জন বাংলাদেশি। আইওএম’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে তারা দেশে ফিরেছেন।
লেবাননে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসার জন্য বৈরুতের দূতাবাসে আবেদন করলেও তাদের ফেরানোর ব্যাপারে এখনো নিশ্চিত কোন তথ্য দিতে পারছে না সরকার।
লেবাননের একটি কারাগার ভেঙে ৭০ জন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ভোরে দেশটির বাবদা কারাগারের ফটক ভেঙে কয়েদিদের পালিয়ে যাওয়ার এই ঘটনা ঘটে।
লেবাননের রাজধানী বৈরুতে একটি জ্বালানী ট্যাঙ্ক বিস্ফোরণে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী মোস্তফা আদিব।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দিয়ে আদিব বলেন, তিনি নতুন মন্ত্রিসভা গঠন থেকে নিজেকে সরিয়ে রাখতেই এমন সিদ্ধান্ত।