আশেপাশের কেউ হয়ত লেবু বা কমলা খাচ্ছে। এই ঘ্রাণ নাকে এসে পৌঁছাতেই মনে একটা রিফ্রেশ অনুভূতি হলো। এমন পরিস্থিতির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কেন এমনটা হয়? লেবুজাতীয় ফলের ঘ্রাণে কেন মন ভালো হয়ে যায়?
লেবু
সব ধরনের চিকিৎসা শাস্ত্রেই রোজ নিয়ম করে লেবু পানি খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম হলো কচুয়া, পাশেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা। মেঠোপথ ধরে একটু এগোলেই বাতাসে ভেসে আসে লেবু ফুলের মৌ মৌ ঘ্রাণ। রাস্তার দুই পাশজুড়ে সবুজে মোড়া বিশাল বাগান। গাছভর্তি লেবু আর নতুন ফুলে ছেয়ে থাকা ডালপালা যেন জানিয়ে দেয় এ গ্রাম এখন শুধু গ্রাম নয়, ‘লেবুর গ্রাম’।
হবিগঞ্জের বিভিন্ন বাজারে রোজার আগের সপ্তাহে লেবুর হালি ছিল কম-বেশি ২০ টাকা। প্রথম রোজার আগের দিন থেকে হঠাৎ লাফিয়ে বাড়ে দাম।
শসা-লেবুর শরবত হতে পারে সেই সহজ ও স্বাস্থ্যকর সমাধান। শসার প্রাকৃতিক জলীয় অংশ আর লেবুর ভিটামিন সি মিলে এই পানীয় শুধু তৃষ্ণাই মেটায় না, বরং ক্লান্ত শরীরে ফিরিয়ে আনে সতেজ অনুভূতি।
পবিত্র রমজান মাস শুরুর কয়েক দিন আগে থেকেই চট্টগ্রামের কাঁচাবাজার দামের আগুনে পুড়ছে। ইফতারির অতি প্রয়োজনীয় অনুষঙ্গ লেবু, বেগুন, শসা থেকে শুরু করে মাংস ও ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারের বর্তমান পরিস্থিতি এমন এক অদ্ভুত সমীকরণে দাঁড়িয়েছে, ভালো মানের এক হালি লেবু কিনতে যে টাকা (১০০-১২০ টাকা) লাগছে, সেই একই টাকায় এখন এক ডজন ডিম (ফার্মের) পাওয়া যাচ্ছে।
সব ধরনের চিকিৎসা শাস্ত্রেই রোজ নিয়ম করে লেবু পানি খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। শুধুমাত্র ভিটামিন সি-এর কথাই যদি বলি তাহলে একটি লেবুতে রয়েছে ৩০.৭ মিলিগ্রাম ভিটামিন সি।
লেবুর পানিতে স্বাভাবিকভাবেই ক্যালোরির পরিমাণ কম, ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত চিনি বা অস্বাস্থ্যকর চর্বি ছাড়াই খাদ্যতালিকায় সতেজতা যোগ করে। হাইড্রেশন উন্নত করে, হজমে সহায়তা করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, এটি যেকোনো ওজন নিয়ন্ত্রণের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।
লেবু শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান। বিশেষ করে সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস পান করার অভ্যাস বহু মানুষের মধ্যেই দেখা যায়—বিশেষত যারা ওজন কমাতে আগ্রহী।
ভিটামিন সি এর ঘাটতি মেটানো, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কিডনি ও হৃদরোগের ঝুঁকি কমাতে লেবুর জুড়ি মেলা ভার।