বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।
শঙ্কা
মিরপুর টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানের হার চোখ রাঙাচ্ছে স্বাগতিক বাংলাদেশকে। দিনের শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৫ থেকে ৬ উইকেটে ১১২ রানে পরিণত বাংলাদেশ।
দেশের বেশির ভাগ অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। এতে দেশও প্রায় বৃষ্টিহীন হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর রবিবার সন্ধ্যায় জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে সোমবার সন্ধ্যার মধ্যে মৌসুমি বায়ু দেশ থেকে পুরোপুরি বিদায় নিতে পারে
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
প্রচণ্ড শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হারিকেন মিল্টন। এই ঝড়ের ফলে জীবন নাশের আশঙ্কা রয়েছে। চলতি বছর উত্তর আটলান্টিক সহাসাগরে সৃষ্ট ঝড়ের মধ্যে মিল্টন হলো সবচেয়ে শক্তিশালী হারিকেন। ব্রিটিশ সংবাদমাধ্যস বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি দল র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, তবুও আমরা সতর্ক থাকতে চাই।সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কনুইয়ের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। শঙ্কা জেগেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিয়েও। বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথমটি। দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু ২ নভেম্বর, চট্টগ্রামে।
থাইল্যান্ডে একটি বাস দুর্ঘটনায় ২২ শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী ব্যাংকক থেকে কিছু দূরে একটি বাসে সংঘর্ষের পর আগুন ধরে যায়।
ভারী বর্ষণের কারণে আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)