রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা, একের পর এক সরকারি কর্মসূচি, সংসদ অধিবেশন এবং এদিনের সর্বশেষ কর্মসূচি দীর্ঘ মন্ত্রিপরিষদ বৈঠক; সবকিছু শেষেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কারণ, দিনের শেষ প্রহরে অপেক্ষায় ছিল ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নবাহীরা, কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা।