ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৭ জন।
শরণার্থী
ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরসায়েল। মঙ্গলবার রাতে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলার পর গাজা উপত্যকার শরণার্থীদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পাকিস্তান বংশোদ্ভূত হামজা ইউসুফ।
উত্তর গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ৪৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়।
১৭ লক্ষাধিক আফগান শরণার্থীকে পাকিস্তানে ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকার এবং উচ্চপর্যায়ের সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।
ভারতে নারী ও শিশুসহ ৭৪ জন রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির উত্তর প্রদেশের ছয়টি জেলায় ‘অবৈধভাবে’ বসবাস করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়। খবর- আল-জাজিরা
আজ ২০ জুন (বুধবার), বিশ্ব শরণার্থী দিবস। জোরপূর্বক বাস্তুচ্যুত করা, মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ নানা ইস্যুতে বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে।
লিবিয়া থেকে সিরিয়া যাচ্ছিল নৌকাটি। মাঝে গ্রিসের সমুদ্রে নৌকাটিতে যান্ত্রিক গোলযোগ হয়। নৌকাটি ডুবে যেতে শুরু করে। বুধবার (১৪ জুন) এই ঘটনা ঘটে। বুধবার থেকেই গ্রিসের কোস্টগার্ড সমস্ত রকম যন্ত্রপাতি নিয়ে নৌকায় থাকা ব্যক্তিদের উদ্ধারকাজে নামে।
গ্রিসের দক্ষিণ উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনের দাঁড়িয়েছে। গতকাল বুধবার এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১০০ জনকে।
বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ খোসপাঁচড়ায় (স্ক্যাবিস) আক্রান্ত। রোগের প্রাদুর্ভাব জানতে মে মাসে পরিচালিত একটি জরিপ। আর উক্ত জরিপ থেকেই এ তথ্য জানা গেছে।