শাবিপ্রবি

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ। রবিবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ প্রক্রিয়া চলবে আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

১১ প্রভাষক নিয়োগ দেবে শাবিপ্রবি

১১ প্রভাষক নিয়োগ দেবে শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ০৯টি বিভাগে ‘প্রভাষক’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত সরাসরি অথবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

বুয়েটকে হারিয়ে 'মাস্টারমাইন্ড ২.০' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি

বুয়েটকে হারিয়ে 'মাস্টারমাইন্ড ২.০' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবি

আন্তঃবিশ্ববিদ্যালয় কেস প্রতিযোগিতা শীস্টেম প্রেজেন্টস মাস্টারমাইন্ড ২.০-এর গ্র্যান্ড ফিনালে বুয়েটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) 'টিম রাইজিং ফোনিক্স'। 

শাবিপ্রবিতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাবিপ্রবিতে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শাবিপ্রবিতে 'বিশ্ব মানবাধিকার দিবস' পালিত

শাবিপ্রবিতে 'বিশ্ব মানবাধিকার দিবস' পালিত

শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি ও নাগরিকদের মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।  

শাবিপ্রবি তৃতীয় ছাত্রী হলের এক বছর পূর্তি উদযাপন

শাবিপ্রবি তৃতীয় ছাত্রী হলের এক বছর পূর্তি উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শাবিপ্রবির জিইবি বিভাগের ২০তম বর্ষপূর্তি উদযাপন

শাবিপ্রবির জিইবি বিভাগের ২০তম বর্ষপূর্তি উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলোজি (জিইবি) বিভাগের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেছেন শিক্ষার্থীরা।