সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনের সূত্রপাত এদিন রাতে। বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলের ছাত্রীরা রাত সাড়ে ৯টার দিকে প্রভোস্ট জাফরিন লিজার মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি ছাত্রীদের সাথে অসদাচরণ করেন বলে ছাত্রীরা অভিযোগ করেন।