আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য আগেভাগেই ফলাফল প্রস্তুত করছে সংস্থাটি।
শিক্ষক নিবন্ধন
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আজ। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রথম দিনে স্কুল পর্যায়ের বাংলা বিষয়ের জন্য পরীক্ষা দেবেন।
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পাবেন।
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল গত ৩০ আগস্ট প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ ২৬ হাজার ২৪২ জন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রাতে ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছে এনটিআরসিএ।
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। দুই ক্যাটাগরিতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪.৮৯ শতাংশ।
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।সোমবার (১৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর)বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)এ ফল প্রকাশ করে। এনটিআরসিএর ওয়েবসাইটে রাত ১০টার পর থেকে প্রার্থীরা ফল দেখতে পারবেন।
আগামী ২ ডিসেম্বর থেকে ১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আকরাম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।