শিক্ষার্থীদের নিজ নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দিন দিন বাড়ছে। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ড
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রোববার শোকজ করা হয়েছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য মোট ৯৮ হাজার ৭১০টি খাতা পর্যালোচনার আবেদন জমা পড়েছে।
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনা ও মারধরের অভিযোগে শিক্ষা বোর্ডের সচিব মো. আব্দুল মতিনকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা ৩১২টি প্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পাশাপাশি পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।
একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে (পিএসি) আলোচিত হলেও এখনো নিষ্পত্তি না হওয়া অডিট আপত্তিগুলোর সর্বশেষ অগ্রগতির তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের প্রতিটি মাদরাসায় চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িক স্থগিত থাকলেও দেশের বাকি সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।