গাজীপুর মহানগরীর ৪২নং ওয়ার্ড মিরেরবাজার তালুটিয়া গ্রামের চান্দাহাটি পাড়া এলাকায় বাড়ির পাশেই ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আবির হোসেন (৬)। ঘটনাটি ঘটে আজ সোমবার বিকালে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
গাজীপুর মহানগরীর ৪২নং ওয়ার্ড মিরেরবাজার তালুটিয়া গ্রামের চান্দাহাটি পাড়া এলাকায় বাড়ির পাশেই ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আবির হোসেন (৬)। ঘটনাটি ঘটে আজ সোমবার বিকালে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে রোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় পানিতে ডুবে আফসানা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে তিনজন গোসল করতে নেমেছিল। এ ঘটনায় নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে মাইশা (১১) নামে অপর এক শিশুকে। তবে এখনও নিখোঁজ রয়েছে নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে তসলিমা আক্তার মিম (৯) ও রবিউল ইসলাম রাফি (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯টি শিশু।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা আক্তার (২ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।