প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধের কারণে গোটা বিশ্বকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কমিশন ফর হোম অ্যাফেয়ার্স ইভা জোহানসনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
- ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন
- * * * *
- চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- * * * *
- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- * * * *
শি
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক প্রসারিত করবে এবং মস্কো থেকে তেল কেনা চালিয়ে যাবে। মস্কো থেকে ছাড়যুক্ত অপরিশোধিত তেলের আমদানি এই সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে, সেরকম ইংগিত দেন তিনি।
রাশিয়ার সাথে আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবে দখলীকৃত এলাকাগুলো থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে রাশিদা তালিব আবার জিতেছেন। মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রাশিদা দক্ষিণ-পূর্ব মিশগান এলাকা থেকে পুনঃনির্বাচিত হন।
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিখোঁজের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার ময়নাতদন্তের রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থান থাকার পরেও মস্কো এবং ওয়াশিংটনের যোগাযোগের চ্যানেল খোলা থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
গিনির পশ্চিমাঞ্চলে রোববার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২৪ জনেরও বেশি নিহত হয়েছে। এদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে অ্যাস্টন ভিলা দলে ছিলেন না ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনিও। ধারণা করা হচ্ছিল, ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন তিনি। রোনালদোদের বিপক্ষে জয়ের পর ভিলা কোচ উনাই এমিরি দিলেন বড় দুঃসংবাদ।